বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সারির দল খেলাতে পারে ভারত
অভিষেক–রুতুরাজকে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দেখা যেতে পারে ঋষভ পন্ত নেই; তো কী হয়েছে? তাঁর বদলি সঞ্জু স্যামসন ও ঈশান কিষান তো আছেন। আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় জানিয়ে দেওয়া বিরাট কোহলি ও রোহিত শর্মার জায়গা নিতে প্রস্তুত অভিষেক শর্মা ও যশস্বী জয়সোয়াল। আবার তাঁদের বিকল্প হতে পারেন রুতুরাজ গায়কোয়াড়–সাই সুদর্শনরা। ভারতীয় ক্রিকেটের পাইপলাইন এতটাই শক্তিশালী। বাংলাদেশ বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও পাইপলাইনের একটা পরীক্ষা করে দেখতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই); নাজমুল–মোস্তাফিজ–রিশাদদের বিপক্ষে খেলাতে পারে দ্বিতীয় সারির দল। বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু ৬ অক্টোবর, শেষ ১২ অক্টোবর। এর ৩ দিন পর; অর্থাং ১৬ অক্টোবর থেকেই আবার নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে ভারতের ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। তাই টেস্ট দলে থাকা ক্রিকেটারদের বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে বিশ্রাম পাওয়া অনেকটা প্রত্যাশিতই। কোহলি, রোহিত, রবীন্দ্র জাদেজা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিনকে টি-টোয়েন্টি ক্রিকেটে বিবেচনা করা হয় না। অর্থাৎ, টেস...