মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন।

 মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন।


অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জো বাইডেন। ছবি: প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে 'পূর্ণ সমর্থন' জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ মঙ্গলবার জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শেষে রাত ৯টার দিকে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা জানান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

বৈঠকে ড. ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে।

ড. ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে তাদেরও (যুক্তরাষ্ট্র সরকার) পূর্ণ সহযোগিতা করা উচিত।

বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে বৈঠক করলেন।

Comments

Popular posts from this blog

There is no way to rescue Sunita, who is trapped in space

বাবাকে খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ শিশু ইমন পঙ্গুত্বের শঙ্কায়

Israel in Gaza talks in Egypt as fighting rages